Sura: Al-Fajr |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْفَجْرِ [٨٩:١] শপথ ফজরের, [৮৯:১]
وَلَيَالٍ عَشْرٍ [٨٩:٢] শপথ দশ রাত্রির, শপথ তার, [৮৯:২]
وَالشَّفْعِ وَالْوَتْرِ [٨٩:٣] যা জোড় ও যা বিজোড় [৮৯:৩]
وَاللَّيْلِ إِذَا يَسْرِ [٨٩:٤] এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে [৮৯:৪]
هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ [٨٩:٥] এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। [৮৯:৫]
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ [٨٩:٦] আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন, [৮৯:৬]
إِرَمَ ذَاتِ الْعِمَادِ [٨٩:٧] যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং [৮৯:৭]
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ [٨٩:٨] যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি [৮৯:৮]
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ [٨٩:٩] এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। [৮৯:৯]
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ [٨٩:١٠] এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে [৮৯:১০]
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ [٨٩:١١] যারা দেশে সীমালঙ্ঘন করেছিল। [৮৯:১১]
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ [٨٩:١٢] অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। [৮৯:১২]
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ [٨٩:١٣] অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন। [৮৯:১৩]
إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ [٨٩:١٤] নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। [৮৯:১৪]
فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ [٨٩:١٥] মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। [৮৯:১৫]
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ [٨٩:١٦] এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। [৮৯:১৬]
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ [٨٩:١٧] এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না। [৮৯:১৭]
وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ [٨٩:١٨] এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না। [৮৯:১৮]
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا [٨٩:١٩] এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল [৮৯:১৯]
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا [٨٩:٢٠] এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস। [৮৯:২০]
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا [٨٩:٢١] এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে [৮৯:২১]
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا [٨٩:٢٢] এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন, [৮৯:২২]
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ [٨٩:٢٣] এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? [৮৯:২৩]
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي [٨٩:٢٤] সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম! [৮৯:২৪]
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ [٨٩:٢٥] সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না। [৮৯:২৫]
وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ [٨٩:٢٦] এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না। [৮৯:২৬]
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ [٨٩:٢٧] হে প্রশান্ত মন, [৮৯:২৭]
ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً [٨٩:٢٨] তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। [৮৯:২৮]
فَادْخُلِي فِي عِبَادِي [٨٩:٢٩] অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। [৮৯:২৯]
وَادْخُلِي جَنَّتِي [٨٩:٣٠] এবং আমার জান্নাতে প্রবেশ কর। [৮৯:৩০]
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||