Sura: Al-Ghaashiya |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ [٨٨:١] আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি? [৮৮:১]
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ [٨٨:٢] অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত, [৮৮:২]
عَامِلَةٌ نَّاصِبَةٌ [٨٨:٣] ক্লিষ্ট, ক্লান্ত। [৮৮:৩]
تَصْلَىٰ نَارًا حَامِيَةً [٨٨:٤] তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। [৮৮:৪]
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ [٨٨:٥] তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। [৮৮:৫]
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ [٨٨:٦] কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই। [৮৮:৬]
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ [٨٨:٧] এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। [৮৮:৭]
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ [٨٨:٨] অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব, [৮৮:৮]
لِّسَعْيِهَا رَاضِيَةٌ [٨٨:٩] তাদের কর্মের কারণে সন্তুষ্ট। [৮৮:৯]
فِي جَنَّةٍ عَالِيَةٍ [٨٨:١٠] তারা থাকবে, সুউচ্চ জান্নাতে। [৮৮:১০]
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً [٨٨:١١] তথায় শুনবে না কোন অসার কথাবার্তা। [৮৮:১১]
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ [٨٨:١٢] তথায় থাকবে প্রবাহিত ঝরণা। [৮৮:১২]
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ [٨٨:١٣] তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন। [৮৮:১৩]
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ [٨٨:١٤] এবং সংরক্ষিত পানপাত্র [৮৮:১৪]
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ [٨٨:١٥] এবং সারি সারি গালিচা [৮৮:১৫]
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ [٨٨:١٦] এবং বিস্তৃত বিছানো কার্পেট। [৮৮:১৬]
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ [٨٨:١٧] তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? [৮৮:১৭]
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ [٨٨:١٨] এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে? [৮৮:১৮]
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ [٨٨:١٩] এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে? [৮৮:১৯]
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ [٨٨:٢٠] এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে? [৮৮:২০]
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ [٨٨:٢١] অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, [৮৮:২১]
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ [٨٨:٢٢] আপনি তাদের শাসক নন, [৮৮:২২]
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ [٨٨:٢٣] কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়, [৮৮:২৩]
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ [٨٨:٢٤] আল্লাহ তাকে মহা আযাব দেবেন। [৮৮:২৪]
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ [٨٨:٢٥] নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, [৮৮:২৫]
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم [٨٨:٢٦] অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব। [৮৮:২৬]
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||