Sura: Al-Fajr بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْفَجْرِ [٨٩:١] শপথ ফজরের, [৮৯:১]
وَلَيَالٍ عَشْرٍ [٨٩:٢] শপথ দশ রাত্রির, শপথ তার, [৮৯:২]
وَالشَّفْعِ وَالْوَتْرِ [٨٩:٣] যা জোড় ও যা বিজোড় [৮৯:৩]
وَاللَّيْلِ إِذَا يَسْرِ [٨٩:٤] এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে [৮৯:৪]
هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ [٨٩:٥] এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। [৮৯:৫]
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ [٨٩:٦] আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন, [৮৯:৬]
إِرَمَ ذَاتِ الْعِمَادِ [٨٩:٧] যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং [৮৯:৭]
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ [٨٩:٨] যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি [৮৯:৮]
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ [٨٩:٩] এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। [৮৯:৯]
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ [٨٩:١٠] এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে [৮৯:১০]
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ [٨٩:١١] যারা দেশে সীমালঙ্ঘন করেছিল। [৮৯:১১]
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ [٨٩:١٢] অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। [৮৯:১২]
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ [٨٩:١٣] অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন। [৮৯:১৩]
إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ [٨٩:١٤] নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। [৮৯:১৪]
فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ [٨٩:١٥] মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। [৮৯:১৫]
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ [٨٩:١٦] এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। [৮৯:১৬]
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ [٨٩:١٧] এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না। [৮৯:১৭]
وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ [٨٩:١٨] এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না। [৮৯:১৮]
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا [٨٩:١٩] এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল [৮৯:১৯]
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا [٨٩:٢٠] এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস। [৮৯:২০]
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا [٨٩:٢١] এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে [৮৯:২১]
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا [٨٩:٢٢] এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন, [৮৯:২২]
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ [٨٩:٢٣] এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? [৮৯:২৩]
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي [٨٩:٢٤] সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম! [৮৯:২৪]
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ [٨٩:٢٥] সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না। [৮৯:২৫]
وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ [٨٩:٢٦] এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না। [৮৯:২৬]
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ [٨٩:٢٧] হে প্রশান্ত মন, [৮৯:২৭]
ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً [٨٩:٢٨] তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। [৮৯:২৮]
فَادْخُلِي فِي عِبَادِي [٨٩:٢٩] অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। [৮৯:২৯]
وَادْخُلِي جَنَّتِي [٨٩:٣٠] এবং আমার জান্নাতে প্রবেশ কর। [৮৯:৩০]
Sura: Al Fajr |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Sura: Al-Mutaffifin
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ [٨٣:١]
যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ, [৮৩:১]
الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ
[٨٣:٢]
যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ
মাত্রায় নেয় [৮৩:২]
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ [٨٣:٣]
এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়,
তখন কম করে দেয়। [৮৩:৩]
أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ [٨٣:٤]
তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
[৮৩:৪]
لِيَوْمٍ عَظِيمٍ [٨٣:٥]
সেই মহাদিবসে, [৮৩:৫]
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ [٨٣:٦]
যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
[৮৩:৬]
كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ [٨٣:٧]
এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা
সিজ্জীনে আছে। [৮৩:৭]
وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ [٨٣:٨]
আপনি জানেন, সিজ্জীন কি? [৮৩:৮]
كِتَابٌ مَّرْقُومٌ [٨٣:٩]
এটা লিপিবদ্ধ খাতা। [৮৩:৯]
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ [٨٣:١٠]
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের, [৮৩:১০]
الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ [٨٣:١١]
যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। [৮৩:১১]
وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
[٨٣:١٢]
প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে
মিথ্যারোপ করে। [৮৩:১২]
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ
الْأَوَّلِينَ [٨٣:١٣]
তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে,
পুরাকালের উপকথা। [৮৩:১৩]
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ [٨٣:١٤]
কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা
ধরিয়ে দিয়েছে। [৮৩:১৪]
كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ
لَّمَحْجُوبُونَ [٨٣:١٥]
কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে
পর্দার অন্তরালে থাকবে। [৮৩:১৫]
ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ [٨٣:١٦]
অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। [৮৩:১৬]
ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
[٨٣:١٧]
এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
[৮৩:১৭]
كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ
[٨٣:١٨]
কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে
ইল্লিয়্যীনে। [৮৩:১৮]
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ [٨٣:١٩]
আপনি জানেন ইল্লিয়্যীন কি? [৮৩:১৯]
كِتَابٌ مَّرْقُومٌ [٨٣:٢٠]
এটা লিপিবদ্ধ খাতা। [৮৩:২০]
يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ [٨٣:٢١]
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ
করে। [৮৩:২১]
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ [٨٣:٢٢]
নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে, [৮৩:২২]
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ [٨٣:٢٣]
সিংহাসনে বসে অবলোকন করবে। [৮৩:২৩]
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ [٨٣:٢٤]
আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা
দেখতে পাবেন। [৮৩:২৪]
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ [٨٣:٢٥]
তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
[৮৩:২৫]
خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي
ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ [٨٣:٢٦]
তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের
প্রতিযোগিতা করা উচিত। [৮৩:২৬]
وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ [٨٣:٢٧]
তার মিশ্রণ হবে তসনীমের পানি। [৮৩:২৭]
عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ [٨٣:٢٨]
এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
[৮৩:২৮]
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ
آمَنُوا يَضْحَكُونَ [٨٣:٢٩]
যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
[৮৩:২৯]
وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ [٨٣:٣٠]
এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে
চোখ টিপে ইশারা করত। [৮৩:৩০]
وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا
فَكِهِينَ [٨٣:٣١]
তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও
হাসাহাসি করে ফিরত। [৮৩:৩১]
وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ
[٨٣:٣٢]
আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয়
এরা বিভ্রান্ত। [৮৩:৩২]
وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ [٨٣:٣٣]
অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত
হয়নি। [৮৩:৩৩]
فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ
يَضْحَكُونَ [٨٣:٣٤]
আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।
[৮৩:৩৪]
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ [٨٣:٣٥]
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে, [৮৩:৩৫]
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ [٨٣:٣٦]
কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো? [৮৩:৩৬]
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||